দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনে দক্ষিণাঞ্চলের ভোটাররা জাতীয়তাবাদী দলের জোটের পক্ষে রায় দিয়েছে। বরিশাল বিভাগের ৬টি জেলার ২১টি সংসদীয় আসনের ১৮টিতেই জয় পেয়েছে বিএনপি। এরমধ্যে বরিশাল, ভোলা ও ঝালকাঠি জেলার মানুষ সব আসনেই বিএনপিকে বিজয়ী করেছে। পটুয়াখালী ও পিরোজপুরের ১টি করে আসন জামায়াত ইসলামী এবং বরগুনার একটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বিজয়ী হলেও সেখানে দলীয় আদর্শের চেয়ে ব্যক্তি ইমেজকেই প্রাধান্য দিয়েছেন ভোটাররা। ১৯৯১, ১৯৯৬, ২০০১ সনের নির্বাচনের ফলাফল এমন কথাই বলছে। এসব নির্বাচনেও দক্ষিণাঞ্চলের ভোটাররা বিএনপিকে শক্তিকেই বিজয়ী করেছে।
আওয়ামী লীগবিহীন সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি ভোট বা প্রায় ৯০ ভাগ ভোট পেয়ে ১৮টি আসনে বিজয়ী হয়েছে বিএনপি। এরমধ্যে বরিশালের ৬টি, ভোলার ৪টি ও ঝালকাঠির ২টি আসনের সবটিতেই ভোটররা বিএনপিকে বিজয়ী করেছে।
তবে এর বাইরে পটুয়াখালী-২, পিরোজপুর-১ ও বরগুনা-১ আসনে বিএনপি প্রার্থীদের পরাজয় ছিল মনোনয়ন প্রদানে দীর্ঘ কালক্ষেপণসহ সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রণনে ব্যর্থতার ফসল। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে বিএনপি যখন প্রথম ধাপে প্রায় সব আসনেই মনোনয়ন ঘোষণা করে, তখন পটুয়াখালী-২ ও পিরোজপুর-১ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। দলটির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিয়ে কোনো ব্যাখ্যা না দিলেও জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য হলে পটুয়াখালী-২ আসনে নির্বাচনে বিজয়ী ব্যক্তিকেই মনোনয়ন দেয়া হতে পারে বলে শোনা গিয়েছিল। কিন্তু অনেক কালক্ষেপণ করে যখন সাবেক এমপি শহিদুল আলম তালুকদরকে মনোনয়ন দেয়া হয় ততদিনে সেখানে জামায়ত প্রার্থী শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন।
অন্যদিকে পিরোজপুর-১ আসনেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। সেখানেও জোট শরিকের মোস্তফা জামাল হায়দারের জন্য আসনটিতে প্রার্থী না দেয়া হলেও অনেক বিলম্ব করে সাবেক জেলা সভাপতি আলমগীর হোসেনের মনোনয়ন চূড়ান্ত করা হলেও ততদিনে নদীতে অনেক পানি গড়িয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী সেখানে অনেক আগে থেকেই শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন। সাঈদীর কনিষ্ঠ পুত্র ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী নিজ উপজেলা ছাড়াও নাজিরপুরেও সমান অবস্থান তৈরি করে রেখেছিলেন অনেক আগেই। সেখানের সংখ্যালঘু প্রায় ৪০ ভাগ ভোটারের মধ্যে দেলোয়ার হোসেন সাঈদীর মতো তার পুত্র মাসুদ সাঈদীও একজন আস্থার মানুষ হয়ে উঠেন।
সারাদেশ: রাজধানীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত
আন্তর্জাতিক: টাইম ম্যাগাজিনের আয়নায় আগামীর রূপরেখা