image

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ১

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত প্রায় ১০টার দিকে কাজলা এলাকার স্কুল গলিতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।

জানা যায়, মাহিম মিয়া স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতো।

স্থানীয়রা জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় মাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রসঙ্গত, মাহিম কিশোরগঞ্জ সদর উপজেলার বেতাল গ্রামের ফল ব্যবসায়ী দীন ইসলামের ছেলে। বর্তমানে সে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাস করতেন।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি