image

মোহাম্মদপুর-আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযান: রাতভর অভিযানে আটক ৪২

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধ দমনে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে পরিচালিত এই অভিযানে ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মোট ৪২ জনকে আটক করা হয়েছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান চালানো হয়। শুক্রবার রাত ৮টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকার বিভিন্ন মোড় ও পয়েন্টে পুলিশি তৎপরতা চলে। এখান থেকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে। এই এলাকা থেকে আটক করা হয়েছে ১২ জনকে।

ডিসি ইবনে মিজান জানান, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন এবং ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ অভিযান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দমনে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত বিরতিতে অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে প্রাথমিক যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি