রাজধানীর মিরপুর-২ এর একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বেলা ৩টা ২২ মিনিটে।
সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
জানা গেছে, ভবনের ছাদ থেকে মোট ২৪ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ১৪ জন পুরুষ ও ১০ জন নারী। এর মধ্যে ১ জন নারীকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি সবাই সুস্থ আছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
সারাদেশ: সিলেটে ভারতীয় জিরাসহ গ্রেপ্তার ১
অপরাধ ও দুর্নীতি: ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, দুজনকে নিয়োগ