সরকারের নির্দেশনা অমান্য করে রাজধানীতে অনেক শপিংমল, বিপনী-বিতান তাদের ভবনজুড়ে আলোকসজ্জা অব্যহত রেখেছে।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায়ও ঢাকার বেশকিছু মার্কেটের ভবনজুড়ে উজ্জ্বল আলো জ্বলতে দেখা গেছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ের কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। শপিংমল, বিপণিবিতান ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে সব ধরনের আলোকসজ্জা পরিহার করার সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাজধানীর শান্তিনগরের টুইন টাওয়ার্স কনকর্ড শপিং কমপ্লেক্সের বাইরের দেয়ালজুড়ে ঝলমলে আলো। কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সেও চলছে আলোকসজ্জা।
একটু সামনে এগিয়ে দেখা যায়, কাকরাইলে ‘ব্রাদার্স’ এর শোরুম, প্রিমিয়ার ব্যাংক, বে-এর শোরুমের বাইরের দেয়ালেও আলোকসজ্জা। বিজয়নগর মোড়ে র্যাংগস ই-মার্ট শোরুম, পুরানা পল্টনে ট্রান্সকম ডিজিটালের শোরুমের বাইরের দেয়ালজুড়েও ঝলমলে আলোকসজ্জা।
ব্যবসায়ীদের কেউ কেউ দাবি করছেন ঈদের মৌসুমে ক্রেতা আকর্ষণের জন্য তারা বরাবরাই এই আলোকসজ্জা করেন।
তবে বর্তমান সংকটের গুরুত্ব বিবেচনায় নিয়ে সরকারি আদেশ প্রতিপালনে তাদের সদিচ্ছার অভাব রয়েছে বলে মনে করেন বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সচেতন নাগরিকরা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি না থাকায় নিয়ম না মানার সংস্কৃতি অব্যহত রয়েছে।
ক্যাম্পাস: জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ছাত্রদলের
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: দুই আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু