চট্টগ্রামের ষোলশহর চশমা খালে পড়ে নিখোঁজের তিন দিন পর শিশু কামালের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে মুরাদপুর এন মোহাম্মদ প্লাস্টিকের সামনে মির্জা খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ রবিউল এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ৬ ডিসেম্বর চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় ষোলশহরের চান্দগাঁও ভূমি সার্কেল অফিসের পাশের খালে পড়ে নিখোঁজ হয় ১০ বছরের শিশু কামাল। মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে দুপুর ৩টা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
আন্তর্জাতিক: পশ্চিম তীরে বেদুইন সম্প্রদায়কে উচ্ছেদ করছে ইসরায়েল
আন্তর্জাতিক: ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ ইউরোপ: মেদভেদেভ
আন্তর্জাতিক: তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০
অর্থ-বাণিজ্য: ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র
অর্থ-বাণিজ্য: চার মাস পর ডিএসইতে ৭০০ কোটি টাকার বেশি লেনদেন