রাজধানীর হাতিরঝিলে অভিযান পরিচালনা করে চার হাজার ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকের নাম আরিফ খান ওরফে স্বপন (৫৫)। আটককালে ইয়াবা ছাড়াও তার কাছ থেকে নগদ ৩৬ হাজার ৪০০ টাকা ও দুটি মোবাইল জব্দ করা হয়।
র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, বুধবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম রামপুরা ওয়াপদা রোড এলাকায় অভিযান চালায়।
এসময় ওয়াপদা রোডের ওমর আলী লেনের ৬১ ‘হোপ কুঞ্জ’ নামক ভবনের সামনে থেকে মাদক কারবারি আরিফ খান ওরফে স্বপনকে আটক করা হয়। উদ্ধার ইয়াবা ও আটক স্বপনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আন্তর্জাতিক: লিবিয়া উপকূলে নৌকাডুবি: ৫৩ অভিবাসীর সলিল সমাধি
নগর-মহানগর: ঢাকার বায়ু আজও অস্বাস্থ্যকর
জাতীয়: শেষ হলো নির্বাচনি প্রচারণা
অর্থ-বাণিজ্য: চট্টগ্রাম বন্দর সচল, একদিনে ৫ হাজার কনটেইনার উঠানামা