গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মাতা জায়েদা খাতুন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ১৬ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খানকে পরাজীত করেন।
ভোট শেষে ফলাফল ঘোষণা শুরু থেকেই জায়েদা খাতুন এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত ব্যবধান রেখেই বিজয়ী হোন তিনি।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বেসরকারিভাবে নির্বাচনের সব কটির ফলাফল ঘোষিত করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।
ষোষিত ফলাফল অনুযায়ী, টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট।
দ্বিতীয় অবস্থানে থাকা নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
তৃতীয় হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমান ৪৫ হাজার ৩৫২ ভোট পেয়েছেন।
এছাড়া লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ ৭ হাজার ২০৬ ভোট, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম ১৬ হাজার ৯৭৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের মো. হারুন-অর-রশীদ ২ হাজার ৪২৬ ভোট এবং হাতি প্রতীকের সরকার শাহনূর ইসলাম ২৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩। নির্বাচনে মোট ভোট পড়েছে ৫ লাখ ৭৫ হাজার ৫০। ভোট পড়েছে ৪৮ দশমিক ৭৫ শতাংশ। এবার ৪৮০টি কেন্দ্রের ৩ হাজার ৪৯৭টি বুথের সব কটিতেই ইভিএমে ভোট গ্রহণ করা হয়।
গাজীপুর জেলা পরিষদ ভবনের বঙ্গতাজ মিলনায়তনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে জায়েদা খাতুনের নির্বাচনী কার্যক্রমের প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।
মায়ের বিজয়ের পর জাহাঙ্গীর আলম এক প্রতিক্রিয়ায় বলেন, এই বিজয় কেবল তার নয়, নগরবাসীর।
জাতীয়: বায়ু দূষণে শীর্ষে ঢাকা
আন্তর্জাতিক: দুবাইয়ে মার্কিন দূতাবাসে এবার ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক: নতুন বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান
আন্তর্জাতিক: ইরানে হামলা, বিশ্বনেতারা কে কার পক্ষে
আন্তর্জাতিক: বিশ্ববাজারে বেড়েই চলেছে জ্বালানির দাম