রাজধানীর যাত্রাবাড়ী জনপদ মোড়ে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৪ জুন) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় এক অটোরিকশাচালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহের পূর্বধলা উপজেলার মৃত আব্দুল জলিলের ছেলে জাকির। তার পরিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় থাকে। তবে জাকিরের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই।
হাসপাতালে তার বোন বেলি আক্তার জানান, সকালে মোবাইল ফোনের মাধ্যমে তারা খবর পান জনপদ মোড়ে কোনো গাড়ির ধাক্কায় মারা গেছেন জাকির। পরে হাসপাতালে এসে তার মর দেহ দেখতে পান। জাকির ভবঘুরে প্রকৃতির ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশজুড়ে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের ৪ হাজারের বেশি পার্টনার আউটলেট
বিজ্ঞান ও প্রযুক্তি: চট্টগ্রাম বন্দরে ‘পোর্ট সিঙ্গেল উইন্ডো’ প্ল্যাটফর্ম উদ্বোধন