চলতি বছরের গত জানুয়ারি মাসে দেশের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩১ কোটি ৯৭ লাখ ৯১ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার,(০৮ ফেব্রুয়ারী ২০২৬) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারি মাসজুড়ে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা, বস্ত্র, প্রসাধনী, খাদ্যপণ্য, কাঠ, যানবাহন, অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৯৪০.১৭৬ গ্রাম স্বর্ণ, ১৪ কেজি ৩৩৭ গ্রাম রুপা, ২১২৭১টি শাড়ি, ১১৮৮৩টি থ্রিপিস/শার্টপিস/ চাদর/কম্বল, ৩৬০৫টি তৈরি পোশাক, ২১৮২ মিটার থান কাপড়, ৪০৩৪২৭টি কসমেটিক্স সামগ্রী, ২৫৯৫ পিস ইমিটেশন গহনা, ২৮৩৩৬৬৯টি আতশবাজি, ১১৪৫১ ঘনফুট কাঠ, ৮৯২৯ কেজি চা পাতা, ২১৬৫৯ কেজি সুপারি, ২৯৪৬০ কেজি কয়লা, ১২৫০ ঘনফুট পাথর, ৩৭১টি মোবাইল, ৩৭৮৯ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৩০৫৭৫টি চশমা, ৪১৭০৩ কেজি জিরা, ৯৭৮৬ কেজি চিনি, ৮৭৩৫ কেজি পিয়াজ, ৭৪০৯ কেজি রসুন, ৮২৪১ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ১৮৭৯৯ কেজি সার, ২৭৪৫ প্যাকেট কীটনাশক, ৫৩৮ লিটার ডিজেল, ৪১৭৫১১ পিস চকোলেট, ৯৭৩টি গরু/মহিষ, একটি কষ্টি পাথরের মূর্তি, ১০টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১২টি পিকআপ/মহেন্দ্র, ৫টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১টি ট্রলি, ২৯টি সিএনজি/ইজিবাইক, ৫২টি মোটরসাইকেল এবং ২২টি বাইসাইকেল/ভ্যান।
খেলা: ডিআরইউ ব্যাডমিন্টন
আন্তর্জাতিক: এপস্টিনের সঙ্গে সম্পর্ক, ক্ষমা চাইলেন চমস্কির স্ত্রী
আন্তর্জাতিক: পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার