হাসপাতালে ভর্তি ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি। গুরুতর সমস্যা নিয়ে শুক্রবার মধ্যরাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয় তাকে। পরিচালকের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার রাতে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। সেই সঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন পরিচালক। এরপর রাত সাড়ে ১২টার দিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে রাতেই বেশ কিছু টেস্ট করানো হয়। শনিবার টেস্টের রিপোর্ট পাওয়ার কথা রয়েছে। আর তা দেখে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন কতদিন পরিচালককে হাসপাতালে থাকতে হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি: জি২ উইন্টার ২০২৬ অ্যাওয়ার্ডসে লিডার হিসেবে স্বীকৃতি পেল ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট
বিজ্ঞান ও প্রযুক্তি: নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে
বিজ্ঞান ও প্রযুক্তি: ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে নগদ ওয়ালেটে রেমিট্যান্স আনার সুবিধা
রাজনীতি: যে কারণে ঢাকা-১৮ আসন ছাড়লেন মান্না