image

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদির ৬ বছরের কারাদণ্ড

সংবাদ অনলাইন রিপোর্ট

শান্তিতে নোবেলজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। তার আইনজীবী মোস্তফা নিলির বরাতে স্থানীয় সময় গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে।

রায় অনুযায়ী, ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের’ অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দুই বছরের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

নার্গিস মোহাম্মদির স্বাস্থ্যগত জটিলতার কথা উল্লেখ করে বলেন, “নার্গিস মোহাম্মদির শারীরিক অবস্থা ভালো নয়”। চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে তাকে সাময়িকভাবে জামিনে মুক্তি দেওয়া হতে পারে বলেও আশা প্রকাশ করেন এ আইনজীবী।

তিনি আরও জানান, এই রায় চূড়ান্ত নয় এবং এর বিরুদ্ধে আপিল করা হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাজা কমানো বা বাতিলের চেষ্টা চালানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ইরানে একাধিক মামলায় সাজা হলে সেগুলো একসঙ্গে কার্যকর হয়। ফলে আলাদা আলাদা সাজা হলেও কার্যত তাকে দীর্ঘ সময় কারাগারে থাকতে হবে না, তবে শাস্তির মেয়াদ ও শর্ত কঠোর থাকবে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি