যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নবগঠিত বোর্ড অব পিস গাজার মানবিক সহায়তা ও অবকাঠামো উন্নয়নে ৫০০ কোটি ডলারের বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিতে যাচ্ছে।
গত রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে বোর্ড অব পিসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকেই সদস্য দেশগুলো আনুষ্ঠানিকভাবে তাদের অর্থ সহায়তার প্রতিশ্রুতি ঘোষণা করবে।
ট্রাম্প বলেন, বোর্ড অব পিস ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থায় পরিণত হতে যাচ্ছে। এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মানের। তবে কোন কোন দেশ এই বিশাল অংকের অর্থ দিচ্ছে বা প্রস্তাবিত স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিচ্ছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। উল্লেখ্য, গত জানুয়ারিতে সুইজারল্যান্ডে এই পর্ষদের আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষণা করেছিলেন তিনি।
এদিকে ট্রাম্পের শান্তি পর্ষদ যখন পুনর্গঠনের পরিকল্পনা করছে, তখন গাজায় ইসরায়েলি বাহিনীর রক্তক্ষয়ী অভিযান অব্যাহত রয়েছে। গতকাল রোববার গাজার বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় তারা আন্তর্জাতিক আইন মেনে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই হামলা চালিয়েছে। তবে হামাস মুখপাত্র হাজেম কাসেম এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, এটি বাস্তুচ্যুত মানুষের ওপর চালানো নতুন করে গণহত্যা।
গাজায় হামলার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও কঠোর অবস্থান নিয়েছে ইসরায়েল সরকার। কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের উত্থাপিত একটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর মাধ্যমে পশ্চিম তীরের একটি বড় অংশের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া শুরু হচ্ছে।
হামাস এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দখলদার শক্তি অধিকৃত ভূখণ্ডের জমি বাজেয়াপ্ত বা সেখানে বসতি স্থাপন করতে পারে না।
নগর-মহানগর: জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের বিক্ষোভ আজ
নগর-মহানগর: ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
নগর-মহানগর: জবিতে সব দল-মতের ঐক্য অক্ষুণ্ণ থাকবে: রইছ উদ্দীন
নগর-মহানগর: ভোট গণনায় কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থীর
নগর-মহানগর: সিলেটে মন্দিরে অগ্নিসংযোগ