টেলিযোগাযোগ অবকাঠামোগত সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ ২৬ জানুয়ারি ঢাকায় প্রতিষ্ঠানটির ফাইভ-জি রেডি টাওয়ার অপারেশন সেন্টার (টিওসি) উদ্বোধন করেছে। এই সেন্টারটি একটি রিয়েল-টাইম মনিটরিং হাব হিসেবে কাজ করবে, যা দেশের টেলিকম টাওয়ারগুলোর কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা, নেটওয়ার্ক সংযোগ নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থার উন্নয়নে সহায়তা করবে।
টিওসি-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান এবং ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক।
মেজর জেনারেল মো. এমদাদ উল বারী অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, আজকের দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল যুগে, আর্থসামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি হলো নেটওয়ার্ক সংযোগ। সংযোগের সম্প্রসারণ চালিয়ে যাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আধুনিক ও প্রযুক্তি-চালিত কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য একটি সহায়ক পরিবেশ গড়ে তোলাও জরুরি। এটি বাংলাদেশের টেকসই ও শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো তৈরির বৃহত্তর লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ইডটকো যেভাবে টেলিকম শিল্পের মানোন্নয়নের জন্য অত্যাধুনিক টাওয়ার কার্যক্রম পরিচালনা করছে, তা প্রশংসনীয় এবং এ খাতে একটি মূল্যবান উদাহরণ স্থাপন করছে।
বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান বলেন, গত দশ বছর ইডটকো বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বাংলাদেশ একটি আঞ্চলিক ডিজিটাল হাব হয়ে গড়ে ওঠার বিপুল সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়া ও ইডটকোর বহুপক্ষীয় সহযোগিতা ও টেকসই প্রবৃদ্ধির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় অর্জিত সাফল্য বাংলাদেশের জন্য একটি পথনির্দেশিকা হিসেবে কাজ করতে পারে।
উল্লেখ্য, মালয়েশিয়া-ভিত্তিক ইডটকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ, তাদের কার্যক্রমের মাধ্যমে ব্যম্বু টাওয়ার ও হাইব্রিড সোলার-উইন্ড সল্যুশন্স-এর মতো টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে।
অর্থ-বাণিজ্য: ভোটের আগেই বাজারে হাঁফিয়ে উঠেছেন ভোটাররা
আন্তর্জাতিক: সুদানে ড্রোন হামলায় বাস্তুচ্যুত পরিবারের ২৪ জন নিহত