বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডকে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা বিপণনের অথরাইজড পার্টনার ও সেলস এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। ৩ ফেব্রুয়ারি ঢাকায় বিএসসিএলের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
বিএসসিএল এর মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির ও কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শামসুর রহমান রবিন নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।