প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশের নারী ফুটবল দলের প্রতি সমর্থন জানাতে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ চালু করেছে। ২০২৬ এএফসি উইমেন্স এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো অংশগ্রহণের যোগ্যতা অর্জনের সাফল্যের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্যোগটির অংশ হিসেবে ইনফিনিক্স একটি ইন্টারঅ্যাকটিভ ফটোকার্ড অ্যাক্টিভিটি চালু করেছে, যেখানে ভক্তরা সরাসরি অংশ নিয়ে নারী ফুটবলারদের প্রতি সমর্থন জানাতে পারবেন। অংশগ্রহণকারীরা নিজেদের ছবি দিয়ে একটি ব্যক্তিগত ক্যাম্পেইন ফটোকার্ড তৈরি করতে পারবেন এবং এক লাইনের শুভেচ্ছা বার্তার মাধ্যমে জাতীয় দলের পাশে দাঁড়াতে পারবেন।
এই কার্যক্রমে অংশগ্রহণকারীরা সদ্য উন্মোচিত ইনিফনিক্স নোট এজ স্মার্টফোন জেতার সুযোগ পাবেন। অংশ নিতে ব্যবহারকারীদের ক্যাম্পেইন মাইক্রোসাইটে নিজেদের ছবি আপলোড করতে হবে, সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া ফটোকার্ড ডাউনলোড করে ফেসবুক প্রোফাইলে পাবলিক পোস্ট করতে হবে। পোস্টে #InfinixNOTEEdge Ges #NO1InAction হ্যাশট্যাগসহ বাংলাদেশের নারী ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়ে একটি সংক্ষিপ্ত বার্তা যুক্ত করতে হবে। এরপর ইনফিনিক্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ক্যাম্পেইন ঘোষণার পোস্টে ‘Done’ লিখে নিজের পোস্টের স্ক্রিনশট কমেন্ট করলেই অংশগ্রহণ সম্পন্ন হবে।
পোস্টের এনগেজমেন্ট এবং বার্তার শক্তির ভিত্তিতে মোট তিন জন বিজয়ী নির্বাচন করা হবে। ক্যাম্পেইনটি চলবে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
অর্থ-বাণিজ্য: ফের অনির্দিষ্টকালের ধর্মঘটে স্থবির চট্টগ্রাম বন্দর
আন্তর্জাতিক: থাইল্যান্ডে নির্বাচনে অনুতিনের রক্ষণশীল দলের জয়জয়কার
রাজনীতি: গণঅধিকার পরিষদের বিশাল মিছিল