আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যবহারকারীদের জন্য বিশেষ সেবা ‘ইলেকশন কর্নার: ভোটের হাওয়া’ চালু করেছে ওটিটি প্ল্যাটফর্ম টফি। নির্বাচন সংক্রান্ত তথ্য ও নির্ভরযোগ্য সকল সংবাদ পাওয়া যাবে টফি অ্যাপের ভেতরে নির্দিষ্ট এ ডিজিটাল কর্নারে। দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ‘ভোটের হাওয়া’-তে যুক্ত করা হয়েছে যাচাইকৃত নির্বাচন সংক্রান্ত তথ্য ও কনটেন্ট। ফলে সময়োপযোগী ও বিশ্বাসযোগ্য যেকোন তথ্য পাওয়া যাবে টফির ইলেকশন কর্নারে। নিজেদের ‘পিপল ফার্স্ট’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ভরযোগ্য সংবাদমাধ্যমগুলোকে একক একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে টফি।
টফিতে দেশের সব প্রধান টেলিভিশন চ্যানেলগুলোকে যুক্ত করা হয়েছে। এর ফলে, ভোটারদের জন্য তৈরি হয়েছে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল মাধ্যম। লাইভ সম্প্রচারের পাশাপাশি ‘ভোটের হাওয়া’-তে রয়েছে নির্বাচিত সংবাদ ভিডিও। আকারে ছোট ও সহজে দেখার মতো এসব ভিডিওগুলোতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। ব্যবহারকারীদের মতামত জানাতে রাখা হয়েছে একটি ইন্টারঅ্যাকটিভ পোল। এর মাধ্যমে নির্বাচনকালীন সময়ে জনমতের প্রতিফলনও দেখা যাবে।
অর্থ-বাণিজ্য: ফের অনির্দিষ্টকালের ধর্মঘটে স্থবির চট্টগ্রাম বন্দর
আন্তর্জাতিক: থাইল্যান্ডে নির্বাচনে অনুতিনের রক্ষণশীল দলের জয়জয়কার
রাজনীতি: গণঅধিকার পরিষদের বিশাল মিছিল