ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট (ডিঅ্যান্ডবি) সম্প্রতি জি২ উইন্টার ২০২৬ অ্যাওয়ার্ডসে একাধিক ক্যাটাগরিতে ‘লিডার’ হিসেবে নির্বাচিত হয়েছে। গ্রাহকদের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে এই স্বীকৃতিগুলো পেয়েছে প্রতিষ্ঠানটি।
জি২ প্ল্যাটফর্মে ক্যাটাগরি লিডার হিসেবে স্বীকৃতি পাওয়া মানে বিশ্বের শীর্ষ ৩ শতাংশ সফটওয়্যার কোম্পানির মধ্যে স্থান করে নেওয়া। উল্লেখযোগ্য বিষয় হলো, এই র্যাংকিং কোন কোম্পানির নিজস্ব দাবি বা প্রচারিত তথ্যের ওপর নয়, বরং সরাসরি গ্রাহকদের রিভিউ ও ব্যবহার অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারিত হয়।
জি২ উইন্টার ২০২৬ এ সেলস ইন্টেলিজেন্স ও লিড শনাক্তকরণ সক্ষমতা ক্যাটাগরিতে ‘ডিঅ্যান্ডবি হুভারস’; ডেটা গভর্নেন্স ও অ্যাকাউন্ট ইন্টেলিজেন্স ফিচার ক্যাটাগরিতে ‘ডিঅ্যান্ডবি কানেক্টস’ এবং থার্ড পার্টি ও সাপ্লায়ার রিস্ক ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ‘ডিঅ্যান্ডবি রিস্ক অ্যানালিটিক্স’ ক্যাটাগরি লিডার হিসেবে স্বীকৃতি পেয়েছে। উল্লেখ্য, এই সল্যুশনগুলো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ঝুঁকিমুক্ত রাখতে ও ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করতে প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করছে।
রাজনীতি: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কায় বিএনপি
অর্থ-বাণিজ্য: ফের অনির্দিষ্টকালের ধর্মঘটে স্থবির চট্টগ্রাম বন্দর
আন্তর্জাতিক: থাইল্যান্ডে নির্বাচনে অনুতিনের রক্ষণশীল দলের জয়জয়কার