অপো বাংলাদেশ ও পাঠশালা সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফি যৌথভাবে আয়োজন করেছে ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ফটোগ্রাফি কন্টেস্ট’, যার মূল প্রতিপাদ্য ‘এভরি ফটো টেলস এ স্টোরি’। প্রতিযোগিতায় পোর্ট্রেট, নেচার এবং ওয়াইল্ডলাইফ, স্ট্রিট ও আর্কিটেকচার, লো-লাইট, হেরিটেজ ও কালচার- এই পাঁচটি বিভাগে ছবি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অংশগ্রহণকারীদের এমন ছবি জমা দিতে উৎসাহিত করা হচ্ছে যা কেবল দৃষ্টিনন্দনতা ছাড়িয়ে গিয়ে চরিত্র, আবেগ, পরিচয় ও প্রেক্ষাপটকে ফুটিয়ে তোলে। ক্যাটাগরি যাই হোক না কেন, প্রতিটি এন্ট্রিতে গভীর বর্ণনাধর্মী উপস্থাপনা ও গল্প বলার দক্ষতার প্রতিফলন থাকা প্রয়োজন।
দেশের ফটোগ্রাফি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত একটি জুরিবোর্ড জমা দেওয়া ছবিগুলো মূল্যায়নের দায়িত্বে থাকবেন। এই প্যানেলে রয়েছেন পাঠশালা সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফির ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভীর মুরাদ, খ্যাতিমান ডকুমেন্টারি ফটোগ্রাফার রেজোয়ানা চৌধুরী জিনিয়া, শফিকুল আলম কিরণ ও কেএম আসাদ। নান্দনিকতার চেয়েও গভীরভাবে প্রভাব ফেলতে সক্ষম এমন ন্যারেটিভের সক্ষমতা, অথেনটিসিটি, ইমোশনাল রেজোনেন্স ও কনটেক্সচুয়াল বোঝাপড়ার ওপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচিত করবেন তারা। প্রতিযোগিতায় আগ্রহী ফটোগ্রাফাররা ডেডিকেটেড প্ল্যাটফর্ম যঃঃঢ়ং://ড়ঢ়ঢ়ড়ংযড়ঃ.পড়স ভিজিট করে মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে নিবন্ধন করতে পারবেন। এরপর পছন্দসই বিভাগ নির্বাচন করে জেপিইজি বা পিএনজি ফরম্যাটে হাই-কোয়ালিটি ছবি আপলোড করতে হবে এবং একইসাথে, ছবির পেছনের গল্প, প্রেক্ষাপট বা আবেগ বর্ণনা করে একটি সংক্ষিপ্ত লেখা যুক্ত করতে হবে। এই স্টোরিটেলিং বা গল্প বলার বিষয়টিই প্রতিযোগিতার মূল বিষয়।
প্রতিযোগিতার বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। প্রতিযোগিতার গ্র্যান্ড উইনার পাবেন নগদ ১ লাখ টাকা, অপোর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও পাঠশালায় একটি প্রফেশনাল ফটোগ্রাফি কোর্স। দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা, অপো স্মার্টফোন ও পাঠশালার কোর্স। তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৩০ হাজার টাকা, অপো স্মার্টফোন ও পাঠশালার কোর্স। এছাড়া, পাঁচটি ফটোগ্রাফি ক্যাটাগরির প্রতিটি থেকে পাঁচজন করে বিজয়ী নির্বাচন করা হবে। প্রতিটি ক্যাটাগরির বিজয়ী পাবেন ২০ হাজার টাকা নগদ অর্থ, একটি সর্বশেষ অপো স্মার্টফোন এবং পাঠশালা ফটোগ্রাফি কোর্স। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছবি জমা দেওয়া যাবে। আগামী ১৫ মে প্রতিযোগিতার বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
অর্থ-বাণিজ্য: ইন্টারনেট ব্যাংকিং ৪ দিন বন্ধ থাকবে
অর্থ-বাণিজ্য: উত্তরা ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক
অর্থ-বাণিজ্য: সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি