হেলিও মোবাইল বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন হেলিও ৯৫। অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ স্মার্টফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি এফএইচডি+ (১০৮০ বাই ২৪০০) অ্যামোলেড পাঞ্চ-হোল ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। ডিসপ্লেটি ব্যবহারকারীদের দিবে স্মুথ স্ক্রলিং, কালারফুল এবং চমৎকার ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স। ডিসপ্লেটি ১০বিট কালার সাপোর্ট করে এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ফুল ল্যামিনেশনের কারণে ভিডিও স্ট্রিমিং, গেমিং ও সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এ পাওয়া যাবে ভালো অভিজ্ঞতা।
এই ফোনটিতে পাওয়ার দিচ্ছে মিডিয়াটেক এর গেমিং প্রসেসর হেলিও জি ১০০ যার ক্লকস্পীড ২.২ গিগাহার্জ এবং এর সঙ্গে রয়েছে ৮ জিবি র?্যাম ও ১২৮ জিবি রম স্টোরেজ যার ফলে মাল্টিটাস্কিং, গেমিং এবং ডেইলি এ্যাপ ইউসেজের জন্য ফোনটিতে কোন ধরনের ল্যাগিং বা ফ্রেম ড্রপের সম্ভাবনা কম থাকবে। এছাড়াও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে এক্সটার্নাল মেমোরী কার্ডের মাধ্যমে।
ক্যামেরা সেকশনে ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আইএমএক্স৭৫২ প্রাইমারি ক্যামেরা, এর সঙ্গে যুক্ত রয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এই ক্যামেরা সেটআপে পোর্ট্রেট মোড (অটোফোকাস), নাইট মোড, প্রো মোড, এইচডিআর, প্যানোরামা, টাইম ল্যাপ্স, ডুয়াল ভিউ ক্যামেরা, স্পোর্টস মোড ও বিভিন্ন এআই-ভিত্তিক ফিচার অন্তর্ভুক্ত রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরার উল্ল্যেখযোগ্য ফিচারগুলো হলো ফেস বিউটি, ফ্রন্ট পোর্ট্রেট ও ডিসপ্লে ফ্ল্যাশ এর মতো ফিচার।
স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। স্মার্টফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এতে রয়েছে রিভার্স চার্জিং সুবিধা।
সিকিউরিটি ও স্মার্ট ফিচারের মধ্যে এতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, অলওয়েজ-অন ডিসপ্লে, ডাইনামিক আইল্যান্ড, এজ লাইটিং, গেম বুস্টার, ডুয়াল অ্যাপস, প্রাইভেট স্পেস, অ্যাপ লক, প্যারেন্টাল কন্ট্রোল, ইনফ্রারেড রিমোট, আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্সসহ বিভিন্ন আধুনিক সুবিধা। স্মার্টফোনটিতে গুরুত্বপূর্ণ সকল ধরনের সেন্সর দেওয়া হয়েছে যেমনঃ প্রক্সিমিটি, লাইট, এ্যাক্সালেরোমিটার, গ্রাভিটি, ম্যাগনেটিক এবং জাইরোস্কোপ।
হেলিও ৯৫ এর বডি ৭.৫৫ মিলিমিটার পুরু, ওজন ১৭৪ গ্রাম, যা স্মার্টফোনটিকে একই সঙ্গে হালকা ও প্রিমিয়াম লুক দিচ্ছে। স্মার্টফোনটি কার্বন ব্ল্যাক ও টাইটেনিয়াম ফগ- এই দুটি রঙে পাওয়া যাচ্ছে ১৯,৯৯৯ টাকায়। এছাড়াও ফোনটির সাথে থাকছে গ্রামীনফোনের বান্ডেল অফার।
অর্থ-বাণিজ্য: ইন্টারনেট ব্যাংকিং ৪ দিন বন্ধ থাকবে
অর্থ-বাণিজ্য: উত্তরা ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক
অর্থ-বাণিজ্য: সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি