শাহজালাল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

সংবাদ অনলাইন রিপোর্ট

গণআন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ছাড়ার প্রেক্ষাপটে দেশে উদ্ভূত উত্তাল পরিস্থিতির মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য জানান। কতক্ষণ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে কিংবা কার্যক্রম স্বাভাবিক হবে কখন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

গেল জুলাই থেকে শুরু হওয়া কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা হলে তা রূপ নেয় সরকার পতনের এক দফার আন্দোলন। সরকারকে পদত্যাগ করতে সর্বাত্মক অসহযোগের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

অসহযোগের দ্বিতীয় দিন সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকামুখী জনস্রোতের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার খবর আসে। এরপর তার সরকারি বাসভবন গণভবন দখলে নেয় জনতা।

প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার খবরের পর ঢাকার রাস্তায় মিছিল বের করে আনন্দ-উল্লাস করছে মানুষ। আওয়ামী লীগের বিভিন্ন অফিস ও স্থাপনায় অগ্নিসংযোগের খবর এসেছে।

‘জাতীয়’ : আরও খবর

» নির্বাচন: ইসিতে ৩৪৫টি অভিযোগ, ৪১ শতাংশই মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে

» আগামী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারবে বলে আমি আশাবাদী: পররাষ্ট্র উপদেষ্টা

» নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন বঙ্গভবনের কর্মী ছরওয়ার

» এলপি গ্যাসের দাম কমাতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায় ভ্যাট-ট্যাক্স অব্যাহতি

» রায়ে ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ এসআই আব্দুল মালেকের পরিবারের

» ভোটে হুমকি সোশ্যাল মিডিয়ার অপতথ্য: নিরাপত্তায় এক লাখ সেনা মোতায়েন

» ‘দ্রুত’ দায়িত্ব হস্তান্তর, নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি: প্রেস সচিব

সম্প্রতি