সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিক। বাংলাদেশে সময় শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপ।
কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত সংবাদমাধ্যমকে জানিয়েছেন মুক্তি পাবার পর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা হয়েছে।
গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি এই জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যায় তারা।
এর নয় দিনের মাথায় মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের সঙ্গে যোগাযোগ করে দস্যুরা। ঈদের আগে দর-কষাকষি চূড়ান্ত পর্যায়ে পৌছেছে বলে আভাস পাওয়া গিয়েছিল জাহাজটির মালিকপক্ষের কাছ থেকে।
নগর-মহানগর: ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট-কর্মচঞ্চলতা