image

৬ ঘণ্টায় তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশের দুই প্রতিবেশী

নিজস্ব বার্তা পরিবেশক

মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশের দুই সীমান্তবর্তী দেশ ভারত ও মায়ানমার। এর মধ্যে মায়ানমারে আঘাত হেনেছে দুটি ভূকম্পন, আর ভারতে একটি। মৃদু থেকে মাঝারি মাত্রার এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্য বলছে, বুধবার (২৯ মে) বাংলাদেশ সময় দুপুর ১টা ৩২ মিনিটে প্রথমবার ভূমিকম্পে কেঁপে ওঠে প্রতিবেশী মায়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। বাংলাদেশের সিলেট সীমান্ত থেকে এই অঞ্চলটি খুব বেশি দূরে নয়।

এর কয়েক মিনিট পরেই ভূকম্পন অনুভূত হয় ভারতের হিমাচল প্রদেশে। লাহৌল ও স্পিতি অঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ১।

‘জাতীয়’ : আরও খবর

» নির্বাচন: ইসিতে ৩৪৫টি অভিযোগ, ৪১ শতাংশই মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে

» আগামী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারবে বলে আমি আশাবাদী: পররাষ্ট্র উপদেষ্টা

» নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন বঙ্গভবনের কর্মী ছরওয়ার

» এলপি গ্যাসের দাম কমাতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায় ভ্যাট-ট্যাক্স অব্যাহতি

» রায়ে ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ এসআই আব্দুল মালেকের পরিবারের

» ভোটে হুমকি সোশ্যাল মিডিয়ার অপতথ্য: নিরাপত্তায় এক লাখ সেনা মোতায়েন

» ‘দ্রুত’ দায়িত্ব হস্তান্তর, নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি: প্রেস সচিব

সম্প্রতি