image

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে বিআরটিসির দ্বিতল বাস, ভাড়া ৩৫ টাকা

সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল

নিজস্ব বার্তা পরিবেশক

প্রাইভেটকার ব্যতীত গণপরিবহনের খুব একটা সাড়া না মেলায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি) বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফায় এক্সপ্রেসওয়েতে বিআরটিসির আটটি দ্বিতল (ডাবল ডেকার)

বাস চলাচল করবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির বাস চলাচল কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রথম দফায় উড়ালসড়ক হয়ে একটি রুটেই নিয়মিত বাস চলাচল করবে। খেজুরবাগান থেকে বিজয় সরণি হয়ে বিমানবন্দরের কাওলায় নেমে বাস যাবে উত্তরা জসিমউদদীন পর্যন্ত। এই ১১ দশমিক ৪ কিলোমিটার রুটে ৩৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে বিআরটিসির পরিচালক (প্রশাসন) এস এম কামরুজ্জামান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আগামীকাল থেকে প্রাথমিকভাবে আটটি ডাবল ডেকার বাস পরিচালনা করা হবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বাসগুলো চলাচল করবে।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

» ব্যাপক বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানালো বিভিন্ন দেশ

» নিরঙ্কুশ জয়ে সরকারে বিএনপি, ‘আশাহত’ জামায়াত বিরোধীদলে

সম্প্রতি