image

কিছু লোকের সুবিধার জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয়

সংবাদ অনলাইন রিপোর্ট

হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংস্কারে কিছু লোকের সুবিধার জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করা হয়েছে বলে তদন্ত প্রতিবেদনের কার্যবিবরণী থেকে জানা গেছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংস্কার কার্যক্রম তদন্তে সাব-কমিটির প্রতিবেদনের কার্যবিবরণী উপস্থাপন করা হয়। প্রতিবেদন অনুযায়ী, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংস্কার কাজে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করার প্রয়োজন ছিল না। সরকারি অর্থ অপ্রয়োজনে নির্দিষ্ট কিছু লোকের সুবিধার জন্য ব্যয় করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হোটেলের ২৬ বর্গ মিটারের রুম বাড়িয়ে ৪০ বর্গ মিটার করা হয়েছে। এতে ২৭২টা রুমের মধ্যে ৪৬টি কমে এর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬টি। যেটি দরকার ছিল না বলেও প্রতিবেদনে জানানো হয়।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য মোশাররফ হোসেন, আশেক উল্লাহ, সৈয়দা রুবিনা আক্তার, কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশ নেন।

‘জাতীয়’ : আরও খবর

» ধানমন্ডিতে জোড়া খুন, রায় রবিবার

» পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, ঢামেকে চিকিৎসা নিয়েছে ৬৫ জন

» বিদেশি কোম্পানির স্বার্থে তড়িঘড়ি করে শ্রম আইন সংশোধনের অভিযোগ

» টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু ২৭ দিন পর মারা গেছে

» বড় গণমাধ্যমগুলোও ‘ক্লিকবেইট’ সাংবাদিকতার মাধ্যমে ‘ভুয়া খবর’ প্রচার করছে: প্রেস সচিব

» নির্বাচন: ৫৯ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

» চুক্তি বাতিলসহ ৪ দফা দাবিতে আজ থেকে ফের আন্দোলন

সম্প্রতি