image

বুধবার দুপুর দুইটা পর্যন্ত বন্ধ থাকবে এনআইডি সেবা

নিজস্ব বার্তা পরিবেশক

জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব সেবা বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রার্থীরা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে সব সেবা বন্ধ রয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আমিনুল ইসলাম জানান, সার্ভারের রক্ষণাবেক্ষণ কাজ চলমান থাকায় এনআইডি সংক্রান্ত সকল সেবা বন্ধ রয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর দুইটা পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

সাইবার হামলা ঠেকাতে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়েছিল।

‘জাতীয়’ : আরও খবর

» সাবেক এমপি তুহিনের মুখ চেপে ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধা পুলিশের

» বকেয়া না পেলে ‘বন্ধ বিদ্যুৎ উৎপাদন’, রোজায় ‘ব্যাপক’ লোডশেডিংয়ের শঙ্কা বিদ্যুৎকেন্দ্রের মালিকদের

» অপরাধ ট্রাইব্যুনাল: সাক্ষ্যে র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তির দাবি ইকবাল করিম ভূঁইয়ার

» হাদি হত্যা: আবারও পেছালো সিআইডি প্রতিবেদন দাখিলের সময়

» পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

» দুদকের সাবেক ২ কমিশনারকে বিধি ভেঙে ‘ডুপ্লেক্স ফ্ল্যাট বরাদ্দ’, মামলা করবে দুদক

সম্প্রতি