image

আমরা যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করতে পারি না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি। তাই আমরা তাদের উপেক্ষা করতে পারি না এবং করিও না। আমরা তো এ জন্য তাদের পরামর্শকে অত্যন্ত গুরত্বসহকারে গ্রহণ করি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন।

সোমবার (২৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের যারা বন্ধু রাষ্ট্র, তারা বিভিন্ন সময় নানা বিষয়ে উপদেশ দেয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্যের যদি ভালো উপদেশ থাকে স্বচ্ছ, সুন্দর নির্বাচনের জন্য, আমরা সেটা গ্রহণ করি। আমরা তা স্বাগত জানাই। আমরা তো প-িত না। যারা মাতব্বরি করবে, আমরা তাদের সহ্য করব না।’

যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরামর্শ দিলে তা গুরুত্বের সঙ্গে নেওয়া হয় বলে উল্লেখ করেন আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখি, যথেষ্ট সম্মান ও মর্যাদার সঙ্গে।’

আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, আমরাও তা চাই। তারা আমাদের সাহায্য করছে। আমরা নিজেরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই। আমরা যদি এটা করি, আমেরিকা আমাদের সঙ্গে থাকবে। তারা আমাদের বন্ধু দেশ। শুধু নির্বাচন নয়, তাদের সঙ্গে আমাদের বিভিন্ন রকম সম্পর্ক আছে। আমেরিকা সব সময় বাস্তববাদী।’

‘জাতীয়’ : আরও খবর

» সাবেক এমপি তুহিনের মুখ চেপে ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধা পুলিশের

» বকেয়া না পেলে ‘বন্ধ বিদ্যুৎ উৎপাদন’, রোজায় ‘ব্যাপক’ লোডশেডিংয়ের শঙ্কা বিদ্যুৎকেন্দ্রের মালিকদের

» অপরাধ ট্রাইব্যুনাল: সাক্ষ্যে র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তির দাবি ইকবাল করিম ভূঁইয়ার

» হাদি হত্যা: আবারও পেছালো সিআইডি প্রতিবেদন দাখিলের সময়

» পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

» দুদকের সাবেক ২ কমিশনারকে বিধি ভেঙে ‘ডুপ্লেক্স ফ্ল্যাট বরাদ্দ’, মামলা করবে দুদক

সম্প্রতি