দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হল আজ। এ সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে একথা বলেন তিনি।
জাহাংগীর আলম বলেন, মনোনয়নপত্র জমার সময় আর বাড়ানো হচ্ছে না। বিকাল ৪টায় সময় শেষ হয়েছে। নির্বাচন কমিশন মনে করে, এ সময়সীমা বাড়ানোর আর কোনো সুযোগ নেই।
বিএনপিকে ছাড়াই তাহলে নির্বাচন হচ্ছে এমন প্রশবে তিনি বলেন, এটা আপনারা বুঝে নেন।
ইসি সচিব বলেন, আপনারা আগে থেকেই অবহিত রয়েছেন, অদ্য বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময়সীমা অতিক্রম করেছে। প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। কোন আসনে কারা কারা প্রার্থী হয়েছে তা পরে জানানো হবে।
জাহাংগীর আলম জানান, কিছু কিছু প্রার্থী কোনো কোনো জায়গায় আচরণবিধি ভঙ্গ করায় নির্বাচনি অনুসন্ধান কমিটি তাদেরকে তলব করেছেন। এছাড়া রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাহী হাকিমরাও কাজ করছেন। তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন।
বেশ কয়েকটি দল এখনও মনোনয়নপত্র জমা দেয়নি, ইতোমধ্যে সময় শেষ হয়েছে, আর কোনো সুযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সময়সীমা অতিক্রম হয়েছে বিধায় এই সীমা বর্ধিতকরণের আর কোনো সুযোগ নেই।
বিজ্ঞান ও প্রযুক্তি: থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য
আন্তর্জাতিক: জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের মৃত্যু
আন্তর্জাতিক: ঘন ঘন ভূমিকম্প কি বড় বিপদের বার্তা