???????? ?????
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমু শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (০৯ ডিসেম্বর) ইসির পাঠানো চিঠিতে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আমুকে আগামী ১৫ ডিসেম্বর কমিশনে স্বশরীরে এসে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ইসির চিঠিতে বলা হয়, গত ৮ ডিসেম্বর ঝালকাঠিতে এক অনুষ্ঠানে বক্তারা আমুর পক্ষে ভোট চেয়েছিলেন। ঝালকাঠি মুক্ত দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কেউ প্রচারণা চালাতে পারবে না। আগামী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে।
রাজনীতি: ২২ বছর পর খুলনা যাচ্ছেন তারেক রহমান
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামে নাটকীয়তা: লাগাতার উঠানামা
নগর-মহানগর: হাতিরঝিলে পিকআপের ধাক্কায় নিহত ১
অর্থ-বাণিজ্য: ২৪ ঘণ্টার ব্যবধানে কমলো স্বর্ণের দাম