???????? ????????? ????? ??????
খাতনা করতে গিয়ে ইউনাইটেড হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনার ফের তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এসময় নতুন করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লার বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
নতুন তদন্ত কমিটির প্রধান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক মাকসুদুল আলম। অন্য ৪ জন হলেন শশাঙ্ক কুমার মণ্ডল, আজিজুর রহমান কাজল, সাথী মর্তুজা ও আমিনুর রশীদ। এদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তিনজন চিকিৎসক ।
কমিটিকে বিষয়টি অনুসন্ধান করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে রিট আবেদনকারী আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম জানান। তিনি বলেন, “স্বাস্থ্য অধিদপ্তর যে প্রতিবেদন দিয়েছে তা আদালতের মনঃপূত হয়নি। তাই আবার তদন্ত করতে নতুন কমিটি করে দিয়েছেন।”
এদিন রিটকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ। ইউনাইটেড হাসপাতালের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
শুনানির এক পর্যায়ে জ্যেষ্ঠ বিচারক বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরের কমিটির রিপোর্ট আমাদের মনঃপূত হয়নি। আমরা পাঁচ সদস্যের নতুন কমিটি করে দিচ্ছি।”
এর আগে গত ২৯ জানুয়ারি এ মামলার শুনানিকালে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির রিপোর্টকে ‘আইওয়াশ‘ও ‘হাস্যকর‘ বলেছিলেন বিচারক।
পাঁচ বছর বয়সী আয়ানকে খতনা করানোর জন্য গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকার সাঁতারকুল এলাকার ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে গিয়েছিল তার পরিবার। অ্যানেসথেসিয়া দেওয়ার পর তার আর জ্ঞান ফেরেনি।
পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। গত ৭ জানুয়ারি সেখানেই মৃত্যু হয় শিশুটির।
অর্থ-বাণিজ্য: বিশ্ববাজারে তেলের দাম সাত মাসের মধ্যে সর্বোচ্চ
অর্থ-বাণিজ্য: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো
সারাদেশ: বাঁচার আকুতি গৃহবধূ মুন্নির