অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে তিনি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে স্পিকার কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
আন্তর্জাতিক: খুব শিগগিরই ইরান যুদ্ধের অবসান ঘটবে: ডোনাল্ড ট্রাম্প
জাতীয়: সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
আন্তর্জাতিক: ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা