image

????? ??????? ????????

সাধারণ মানুষের জানমালের ক্ষতি হলে আইন মোতাবেক ব্যবস্থা: আইনমন্ত্রী

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। তাদের সুবিধা-অসুবিধা দেখা। যদি কেউ সেটি বাধাগ্রস্থ করে সরকারকে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল, যারা ষড়যন্ত্র করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে- সেই প্রেতাত্মারা যে এই ষড়যন্ত্রে লিপ্ত না, সেটি আমি অস্বীকার করতে পারব না। সেটি আপনারাও বুঝছেন, আমরাও বুঝছি।

মন্ত্রী বলেন, আমার বিশ্বাস নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা যারা কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে, তারা সর্বোচ্চ আদালতের আদেশ মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে। আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা হোক, দুঃখ-কষ্ট ভোগ করুক-সেগুলো পরিহার করে তারা তাদের ব্যবস্থা নেবে।

আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাবউদ্দিন বেগ শাপলু ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা এ সময় আইনমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

‘জাতীয়’ : আরও খবর

» সাবেক এমপি তুহিনের মুখ চেপে ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধা পুলিশের

» বকেয়া না পেলে ‘বন্ধ বিদ্যুৎ উৎপাদন’, রোজায় ‘ব্যাপক’ লোডশেডিংয়ের শঙ্কা বিদ্যুৎকেন্দ্রের মালিকদের

» অপরাধ ট্রাইব্যুনাল: সাক্ষ্যে র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তির দাবি ইকবাল করিম ভূঁইয়ার

» হাদি হত্যা: আবারও পেছালো সিআইডি প্রতিবেদন দাখিলের সময়

» পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

» দুদকের সাবেক ২ কমিশনারকে বিধি ভেঙে ‘ডুপ্লেক্স ফ্ল্যাট বরাদ্দ’, মামলা করবে দুদক

সম্প্রতি