ঢাবি-শাহবাগ আন্দোলনকারীদের দখলে, বঙ্গবন্ধু মেডিকেলে হামলা, অবরুদ্ধ ক্ষমতাসীন নেতাকর্মীরা

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়

https://sangbad.net.bd/images/2024/August/04Aug24/news/30.jpeg

শাহবাগে আন্দোলনকারীদের ধাওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে(পিজি) ভেতরে অবস্থান নেয়। তখন আন্দোলনকারীদের একটা অংশ গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে। সেখানে থাকা বিভিন্ন যানবাহন ভাঙচুর করে এবং বাইকে আগুন দেয়। রবিবার (৪ আগস্ট) বেলা ১১ টায় এমন ঘটনা ঘটে।

অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের কর্মসূচি পালন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় জড় হয় শিক্ষার্থীরা। সেখান থেকে তারা শাহবাগের দিকে যায়।

এর আগে সেখানে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে ধাওয়া দেয় আন্দোলনকারীরা। পরে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতর অবস্থান নেয়। সেখান থেকে আন্দোলনকারীদের উপর ইট পাটকেল ছুঁড়তে থাকে। তখন আন্দোলনকারী শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছুঁড়তে থাকে।

https://sangbad.net.bd/images/2024/August/04Aug24/news/27.jpg

এক পর্যায়ে আন্দোলনকারীদের একটা অংশ গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে। সেখানে থাকা বিভিন্ন যানবাহন ভাঙচুর করে এবং বাইকে আগুন দেয়। এতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিজির ভেতর অবরুদ্ধ হয়ে পড়ে।

এসময় শাহবাগ মোড় আন্দোলনকারীরা দখল নেয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা দলে দলে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হচ্ছেন।

বিস্তারিত আসছে...

‘জাতীয়’ : আরও খবর

» টেকনাফে মালয়েশিয়া পাচারচেষ্টা: শিশুসহ ১৫ জন উদ্ধার

» সহযোগিতার জন্য সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

» জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখে সই করেছি: নাহিদ ইসলাম

» নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

» একই দিনে তিন শপথ, একটি নিয়ে বিএনপিতে অস্পষ্টতা

» নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান ৩৭ বিশিষ্টজনের

» নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

» নির্বাচনে বামপন্থিদের ভরাডুবি, জামানত টেকেনি ‘যুক্তফ্রন্টের’ ১৪৭ প্রার্থীর

সম্প্রতি