মুন্সীগঞ্জে আন্দোলনকারীদের মিছিলে আ.লীগ কর্মীদের হামলা, সংঘর্ষ, নিহত ২

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে মিছিল করার সময় আওয়ামী লীগ কর্মীরা মিছিলে হামলা করলে দুই জন নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছেন। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, আওয়ামী লীগকর্মীরা ও পুলিশ তাদের মিছিলে হামলা এবং গুলি করলে এ হতাহতের ঘটনা ঘটে।

আজ রোববার সকাল পৌনে ১১টার দিকে শহরের সুপার মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিতে শহরের সুইপার কলোনী থেকে ছাত্রশিবিরের ১৫/২০জন কর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের সুপার মার্কেট এলাকায় পৌছলে হঠাৎ আওয়ামী লীগ ও ছাত্র-যুবলীগ কর্মীরা মিছিলে হামলা করে। এরপর দুইপেক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় মিছিলকে লক্ষ্য করে গুলিবর্ষন করা হয়। এতে ২জন নিহত ও ২০ জনের মতো লোক আহত হন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মো. আবু হেনা মোহাম্মদ জামাল নিহতের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘তাদের নামপরিচয় এখনও নিশ্চিত হতে পারিনি। জরুরি বিভাগে ২০ জনের বেশি আহত মানুষ এসেছেন।’

জানা গেছে, নিহত দুইজনই পেশায় শ্রমিক। তাদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, ‘হতাহতের সংখ্যা এখনো বলতে পারছি না। তবে, পুলিশ কোনো গুলি চালায়নি।’

‘জাতীয়’ : আরও খবর

» ধানমন্ডিতে জোড়া খুন, রায় রবিবার

» পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, ঢামেকে চিকিৎসা নিয়েছে ৬৫ জন

» বিদেশি কোম্পানির স্বার্থে তড়িঘড়ি করে শ্রম আইন সংশোধনের অভিযোগ

» টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু ২৭ দিন পর মারা গেছে

» বড় গণমাধ্যমগুলোও ‘ক্লিকবেইট’ সাংবাদিকতার মাধ্যমে ‘ভুয়া খবর’ প্রচার করছে: প্রেস সচিব

» নির্বাচন: ৫৯ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

» চুক্তি বাতিলসহ ৪ দফা দাবিতে আজ থেকে ফের আন্দোলন

সম্প্রতি