image

উত্তরায় আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ

সংবাদ অনলাইন রিপোর্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ ও সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষের পর বেলা একটার দিকে হাউস বিল্ডিং থেকে জসীমউদ্দিন পর্যন্ত ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক দখলে নিয়েছেন বিক্ষোভকারীরা। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে।

আজ রোববার বেলা ১১টার দিকে উত্তরার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে উত্তরা বিএনএস টাওয়ারের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। তারা বিএনএস থেকে উত্তরা পূর্ব থানা পর্যন্ত সড়ক দখল করে বিক্ষোভ করতে থাকে। পরে দুপুর সোয়া ১২টার দিকে আজমপুর ২ নম্বর রোড় রাজউক কমার্শিয়াল ভবনের সামনে সরকারদলীয় নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় শিশুসহ দুজন গুলিবিদ্ধ হওয়া খবর পাওয়া যায়।

এদিন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান আজমপুরের একটি ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন। বিক্ষোভকারীরা ছিলেন সড়কে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা কর্মী, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগের ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

‘জাতীয়’ : আরও খবর

» জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাক, চাওয়া হচ্ছে অর্থ

» এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

» শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলার ৪৫৩টিই হত্যা মামলা: টিআইবি

» অন্তর্বর্তী সরকারের অর্জনের চাইতে ‘ঘাটতির পাল্লা ভারী’: টিআইবি

» লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির

» রাজউকের ‘প্লট দুর্নীতি’: দুই মামলায় হাসিনা, টিউলিপ, আজমিনা ও ববির কারাদণ্ড

» তফসিলের পর থেকে ২৭৪টি সহিংসতার ঘটনা, ৫ হত্যাকাণ্ড: প্রধান উপদেষ্টার দপ্তর

সম্প্রতি