হবিগঞ্জে আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ৩

প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার দুপুরের পর এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন নূরুল হক।

সোমবার বেলা ১১টর দিকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে বড় বাজার থেকে থানার দিকে আসতে থাকেন। এসময় ঈদ গায়ের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়তে থাকলে পুলিশ রাবার বুলেট, কাদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। একপর্যায়ে পুলিশ পিছু হঠলে আন্দোলনকারীরা থানায় হামলা করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা থানায় আগুন ধরিয়ে দেয়। বেলা সোয়া দুইটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে বলে জানা গেছে।

বানিয়াচং-আজমিরিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, আন্দোলনকারীরা অতর্কিতভাবে থানায় আগুন দেয়। এ বিষয়ে পরে বিস্তারিত বলা হবে।

হবিগঞ্জের সিভিল সার্জন নূরুল হক বলেন, গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের বয়স ১৮ থেকে ২০ বছর। অপর জন মধ্যবয়স্ক

‘জাতীয়’ : আরও খবর

» নির্বাচন: ইসিতে ৩৪৫টি অভিযোগ, ৪১ শতাংশই মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে

» আগামী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারবে বলে আমি আশাবাদী: পররাষ্ট্র উপদেষ্টা

» নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন বঙ্গভবনের কর্মী ছরওয়ার

» এলপি গ্যাসের দাম কমাতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায় ভ্যাট-ট্যাক্স অব্যাহতি

» রায়ে ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ এসআই আব্দুল মালেকের পরিবারের

» ভোটে হুমকি সোশ্যাল মিডিয়ার অপতথ্য: নিরাপত্তায় এক লাখ সেনা মোতায়েন

» ‘দ্রুত’ দায়িত্ব হস্তান্তর, নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি: প্রেস সচিব

সম্প্রতি