image

ফখরুলদের পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সমন্বয়কদের প্রতিনিধি দল

সংবাদ অনলাইন রিপোর্ট

অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনার জন্য বঙ্গভবনে গেছেন সরকারি চাকরিতে কোটা ও পরে সরকার পতনের ডাক দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল।

আজ সোমবার রাতে তিন বাহিনীর প্রধানদের পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সন্ত্রাসবিরোধী আন্দোলনে নিষিদ্ধি ঘোষিত জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করীমরা প্রথমে বঙ্গভবনে যান। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হয়ে সমন্বয়ক আরিফ তালুকদার, আব্দুল্লাহ আল হোসেন, মোবাশ্বেরা করিম যান রাষ্ট্রপতির বাসভবনে।

আরিফ তালুকদার বলেন, আমাদেরকে রাষ্ট্রপতি ভবন থেকে বঙ্গভবনে আসার আমন্ত্রণ জানিয়েছে। আমরা যাচ্ছি। আমাদের সাথে মহামান্য রাষ্ট্রপতি কথা বলবেন। আমাদের আরও দুই সমন্বয়ক পথে রয়েছেন।

‘জাতীয়’ : আরও খবর

» এলপি গ্যাস: ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা

» জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাক, চাওয়া হচ্ছে অর্থ

» এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

» শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলার ৪৫৩টিই হত্যা মামলা: টিআইবি

» অন্তর্বর্তী সরকারের অর্জনের চাইতে ‘ঘাটতির পাল্লা ভারী’: টিআইবি

» লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির

» রাজউকের ‘প্লট দুর্নীতি’: দুই মামলায় হাসিনা, টিউলিপ, আজমিনা ও ববির কারাদণ্ড

» তফসিলের পর থেকে ২৭৪টি সহিংসতার ঘটনা, ৫ হত্যাকাণ্ড: প্রধান উপদেষ্টার দপ্তর

সম্প্রতি