image

অতিরিক্ত ডিআইজি: আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের অবৈধ আদেশ পালন করতে হয়েছে

সংবাদ অনলাইন রিপোর্ট

অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মনিরুজ্জামান স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন। তার আবেদনপত্রে তিনি উল্লেখ করেছেন যে, পুলিশের চাকরি করা তার জন্য আর সঙ্গতিপূর্ণ নয়। বর্তমানে তিনি ট্যুরিস্ট পুলিশের খুলনা-বরিশাল বিভাগে কর্মরত।

মো. মনিরুজ্জামান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে উদ্দেশ করে তার অবসরের আবেদন জমা দেন। আবেদনে তিনি জানান, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। গত ১০ বছর ধরে বিভিন্ন সময় আওয়ামী লীগের মন্ত্রীদের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের অমানবিক আদেশে বহু মানুষ নিহত হয়েছে এবং পুলিশ বাহিনী জনগণের শত্রুতে পরিণত হয়েছে।

আবেদনে তিনি আরও লিখেছেন, "বাংলার মানুষের ঘৃণার পাত্র হিসেবে আমি পুলিশ বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক নই।" এর কারণে তিনি ১১ আগস্ট তার পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন।

আবেদনের শেষে তিনি তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

» ব্যাপক বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানালো বিভিন্ন দেশ

» নিরঙ্কুশ জয়ে সরকারে বিএনপি, ‘আশাহত’ জামায়াত বিরোধীদলে

সম্প্রতি