বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচির মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে মানুষের ফোন তল্লাশি করে হেনস্তা করার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বিনষ্টকারী কোনো কর্মকাণ্ড সমর্থন করে না।
বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন। বার্তায় বলা হয়, “মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বিনষ্ট হয় এমন কিছু আমরা সমর্থন করি না। ফোন তল্লাশি ও নাগরিকদের ব্যক্তিজীবনের স্বাভাবিক যাত্রা বিনষ্টকারী কর্মকাণ্ড বৈষম্যের নতুন দৃষ্টান্ত সৃষ্টি করছে।”
বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় ব্যক্তিগত জীবনের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে আন্দোলন। বার্তায় আরো বলা হয়, “সবার প্রতি আহ্বান জানাচ্ছি, ষড়যন্ত্রকারীদের রুখে দিতে শান্তিপূর্ণ অবস্থান নিন এবং স্বাভাবিক জনজীবনকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে রাজপথে থাকুন।”
অর্থ-বাণিজ্য: নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: ৪০ কোটি টাকা লোকসান করেছে আরএকে সিরামিকস
অর্থ-বাণিজ্য: থাই কোম্পানির সঙ্গে বাংলাদেশি কোম্পানির সমঝোতা স্মারক সই
অর্থ-বাণিজ্য: টানা ৪ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
অর্থ-বাণিজ্য: জানুয়ারিতে রপ্তানি আয় বেড়েছে ১১.২২ শতাংশ
অর্থ-বাণিজ্য: লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে ফিরল প্রাণ
অর্থ-বাণিজ্য: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে স্বস্তি ও সংশয়