image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

সংবাদ অনলাইন রিপোর্ট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম পুনর্গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলামকে।

এর আগে তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন।

আজ শনিবার রাতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন, মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হোসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ, আব্দুল্লাহ আল নোমান।

প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত ২৬ আগস্ট তাজুল ইসলাম দল থেকে রিজাইন করেছেন। কারণ সরকারি কোনো দপ্তরের দায়িত্ব পালন করতে গেলে দলীয় পদে থাকা যায় না। আমরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করা তাজুল ইসলামের পদে অন্য কাউকে রিপ্লেস করা হবে।

‘জাতীয়’ : আরও খবর

» জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাক, চাওয়া হচ্ছে অর্থ

» এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

» শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলার ৪৫৩টিই হত্যা মামলা: টিআইবি

» অন্তর্বর্তী সরকারের অর্জনের চাইতে ‘ঘাটতির পাল্লা ভারী’: টিআইবি

» লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির

» রাজউকের ‘প্লট দুর্নীতি’: দুই মামলায় হাসিনা, টিউলিপ, আজমিনা ও ববির কারাদণ্ড

» তফসিলের পর থেকে ২৭৪টি সহিংসতার ঘটনা, ৫ হত্যাকাণ্ড: প্রধান উপদেষ্টার দপ্তর

সম্প্রতি