বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত দেড় কোটি প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার আন্দোলন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলোচকেরা বলেন, প্রবাসীদের জন্য ভোটের পদ্ধতি সহজ ও স্মার্ট করা উচিত।
আন্দোলনের আহ্বায়ক নূরুল মোস্তফা বলেন, প্রবাসীদের অর্থনৈতিক অবদান থাকলেও তাঁরা ভোটের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। ২০০৮ সাল থেকে ‘পোস্টাল ব্যালট’ পদ্ধতি চালু থাকলেও এর জটিলতা ও সময়সাপেক্ষ প্রক্রিয়ার কারণে প্রবাসীরা ভোট দিতে আগ্রহী হননি।
নির্বাচন বিশেষজ্ঞ আবদুল আলীম বলেন, বিশ্বের ১২০টি দেশ তাদের প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করেছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সংস্কার আনতে হলে এই বিষয়টিতে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এছাড়া, সংযুক্ত আরব আমিরাতে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করা ৫৭ জন প্রবাসীকে ফিরিয়ে দেওয়ার পর তাঁদের পুনরায় সে দেশে কাজের সুযোগ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
আন্তর্জাতিক: ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৬৮৭
নগর-মহানগর: আজ ঢাকার বায়ুর মানের উন্নতি
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামের দরপতন
আন্তর্জাতিক: ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ
সারাদেশ: ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা