image

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

সংবাদ অনলাইন রিপোর্ট

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার বঙ্গভবনে তাদের মধ্যে এই সাক্ষাৎ হয়।

বঙ্গভবন এক বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাতকালে সেনাপ্রধান তার বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া তিনি দেশব্যাপী আইন-শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন।

রাষ্ট্রপতি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা দিতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

এছাড়া দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং উদ্ধারকার্যে সেনাবাহিনীর কর্মকাণ্ডেরও প্রশংসা করেন রাষ্ট্রপ্রধান।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

সম্প্রতি