প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার দুপর আড়াইটায় শুরু হওয়া এ সংলাপে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল অংশ নিচ্ছে।
সংলাপে অংশ নেওয়া বিএনপির অন্য নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও সালাহ উদ্দিন আহমেদ। এতে সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন উপদেষ্টাও উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
বিএনপির পর আজ বেলা তিনটায় জামায়াতে ইসলামী, সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ, বিকেল চারটায় বাম গণতান্ত্রিক জোট, সাড়ে চারটায় হেফাজতে ইসলাম, পাঁচটায় ইসলামী আন্দোলন ও সন্ধ্যা ছয়টায় গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ হবে।
রাজনীতি: ধনবাড়ীতে বিএনপির সংবাদ সম্মেলন
সারাদেশ: বরুড়ায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞান ও প্রযুক্তি: হাই-ভ্যালু লয়্যালটি পোর্টফোলিও চালু করল বাংলালিংক
নগর-মহানগর: ঢাকার রাস্তা ফাঁকা; বিপাকে কর্মজীবীরা