image

চৌধুরী নাফিজ সরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সংবাদ অনলাইন রিপোর্ট

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পিপি মাহমুদ হোসেন বলেন, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। যেকোনো সময় তিনি দেশত্যাগ করতে পারেন বলে দুদক জানতে পেরেছে। এ জন্য চৌধুরী নাফিজ সরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়। আদালত দুদকের আবেদন মঞ্জুর করেছেন।

দুদক লিখিতভাবে আদালতকে জানিয়েছে, চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তিনি পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের পদ ব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান ও কানাডায় বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পেয়েছে দুদক।

দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান লিখিতভাবে আদালতকে জানিয়েছেন, অজ্ঞাত স্থান থেকে চৌধুরী নাফিজ সরাফাত জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে নিজের পক্ষে বক্তব্য প্রচার করছেন।

‘জাতীয়’ : আরও খবর

» ধানমন্ডিতে জোড়া খুন, রায় রবিবার

» পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, ঢামেকে চিকিৎসা নিয়েছে ৬৫ জন

» বিদেশি কোম্পানির স্বার্থে তড়িঘড়ি করে শ্রম আইন সংশোধনের অভিযোগ

» টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু ২৭ দিন পর মারা গেছে

» বড় গণমাধ্যমগুলোও ‘ক্লিকবেইট’ সাংবাদিকতার মাধ্যমে ‘ভুয়া খবর’ প্রচার করছে: প্রেস সচিব

» নির্বাচন: ৫৯ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

» চুক্তি বাতিলসহ ৪ দফা দাবিতে আজ থেকে ফের আন্দোলন

সম্প্রতি