image

স্পিকারের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে আইন উপদেষ্টা আসিফ নজরুল

সংবাদ অনলাইন রিপোর্ট

জাতীয় সংসদের স্পিকার অনুপস্থিত থাকায় তার প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তীকালীন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তী বিশেষ বিধান) অধ্যাদেশ-২০২৪’ খসড়া অনুমোদন করা হয়েছে। রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করলে এই দায়িত্বটি আসিফ নজরুলের ওপর বর্তাবে।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এবং ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বিষয়টি তুলে ধরেন।

অন্তর্বর্তী আইন অনুযায়ী, সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা যেমন পদ সৃজন-বিলুপ্তি, কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা নির্ধারণ, বাজেট প্রণয়ন ইত্যাদি বিষয়গুলো স্পিকারের পরিবর্তে আইন উপদেষ্টার ওপর ন্যস্ত করা হয়েছে। পাশাপাশি সংসদ সচিবালয়ের সচিবের জন্যও কিছু প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষিত রাখা হয়েছে।

স্পিকার ও সংসদ ভেঙে দেওয়ার পরবর্তী প্রশাসনিক শূন্যতা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

‘জাতীয়’ : আরও খবর

» জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাক, চাওয়া হচ্ছে অর্থ

» এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

» শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলার ৪৫৩টিই হত্যা মামলা: টিআইবি

» অন্তর্বর্তী সরকারের অর্জনের চাইতে ‘ঘাটতির পাল্লা ভারী’: টিআইবি

» লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির

» রাজউকের ‘প্লট দুর্নীতি’: দুই মামলায় হাসিনা, টিউলিপ, আজমিনা ও ববির কারাদণ্ড

» তফসিলের পর থেকে ২৭৪টি সহিংসতার ঘটনা, ৫ হত্যাকাণ্ড: প্রধান উপদেষ্টার দপ্তর

সম্প্রতি