image

বিশ্ব ইজতেমা এবারও দুই পর্বে, প্রথমটি শুরু ৩১ জানুয়ারি

সংবাদ অনলাইন রিপোর্ট

টঙ্গীর তুরাগ পাড়ে এবারও দুই ধাপে হবে বিশ্ব ইজতেমা। আগামী ২০২৫ সালের জানুয়ারির ৩১ এবং ১, ২ ফেব্রুয়ারি প্রথম ধাপের বিশ্ব ইজতেমা এবং ফেব্রুয়ারি মাসের ৭, ৮ এবং ৯ তারিখে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার এক বৈঠকে ইজতেমার এই সূচি নির্ধারণ করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ছাড়াও তাবলিগ জামাতের দিল্লি মারকাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই পক্ষের মধ্যে শুধুমাত্র একপক্ষ আজকের বৈঠক উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে ও সুযোগমত অন্যদের সাথে বসে আলোচনা করা হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তাবলিগ জামাতের কোন পক্ষের অনুসারীরা প্রথম পর্ব করবে এবং কোন পক্ষ দ্বিতীয় পর্বে থাকবেন সে ব্যাপারে পরে জানানো হবে।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

» ব্যাপক বিজয়ের পর তারেক রহমানকে অভিনন্দন জানালো বিভিন্ন দেশ

» নিরঙ্কুশ জয়ে সরকারে বিএনপি, ‘আশাহত’ জামায়াত বিরোধীদলে

সম্প্রতি