image

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে রেজানুর রহমান

সংবাদ অনলাইন রিপোর্ট

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব রেজানুর রহমান। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের সপ্তদশ ব্যাচের এই কর্মকর্তা এর আগে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রেজানুর রহমান মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্বে ছিলেন, যেমন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

‘জাতীয়’ : আরও খবর

» ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ: জ্বালানি তেল নিয়ে শঙ্কা, বিকল্প সন্ধানের তাগিদ

» দেশে জ্বালানি তেলের বর্তমান মজুত কত?

সম্প্রতি