image

সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়ার মৃত্যু

সংবাদ অনলাইন রিপোর্ট

নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব ও নির্বাচন কমিশনার স ম জাকারিয়া মারা গেছেন।

আজ মঙ্গলবার ভোররাত ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ইসি জানায়, মৃত্যুকালে স ম জাকারিয়া স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর নিকুঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

‘জাতীয়’ : আরও খবর

» ধানমন্ডিতে জোড়া খুন, রায় রবিবার

» পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, ঢামেকে চিকিৎসা নিয়েছে ৬৫ জন

» বিদেশি কোম্পানির স্বার্থে তড়িঘড়ি করে শ্রম আইন সংশোধনের অভিযোগ

সম্প্রতি