image

হজের প্রাথমিক নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে ১৫ দিন

সংবাদ অনলাইন রিপোর্ট

আগামী বছর হজে যেতে প্রাথমিক নিবন্ধনের সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত হজের নিবন্ধন করা যাবে।

আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এসময়ের মধ্যে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে এবং একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য হজযাত্রীদের অনুরোধ করা হলো।

এ সময়ের পর আর কোনো সময় বাড়ানো হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগের সিদ্ধান্ত ছিল আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই প্রাথমিক নিবন্ধন চলবে।

‘জাতীয়’ : আরও খবর

» জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাক, চাওয়া হচ্ছে অর্থ

» এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি