রেলের স্টেশনমাস্টারকে কুপিয়ে ছিনতাই, ৩ যুবদল কর্মী গ্রেপ্তার

প্রতিনিধি, ফেনী

রেলওয়ে ফেনীর স্টেশনমাষ্টার ইমাম হোসেনকে কুপিয়ে তার মোটরসাইকেল, মোবাইলফোন এবং টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহষ্পতিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গত শুক্রবার সকালে ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলÑ আশিক মিয়াজি, জসিম উদ্দিন এবং মো. রনি। তাদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই এবং দখল বাণিজ্যেসহ বহু অভিযোগ রয়েছে। বিশেষ করে পর্যটন এলাকায় তারা নৈরাজ্য সৃষ্টি করতো। তাদের অত্যাচারে পর্যটন এলাকায় পর্যটকদের আগমন অনেক কমে গেছে।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন্দ জানান, পর্যটন এলাকায় ছিনতাই এবং চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» আইনি ভিত্তি পেলে ভোট পুনর্গণনার আবেদন করবো: গোলাম পরওয়ার

» ৬৮.০৫ শতাংশ গণভোটে ‘হ্যাঁ, আসবে কী কী বদল

» গোপালগঞ্জে ‘না’ ভোট জয়ী

» ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে’

» আমন্ত্রণ পেলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত: জয়সওয়াল

» গণভোট: ‘হ্যাঁ’-এর পক্ষে ৬৮ শতাংশের বেশি ভোটার

সম্প্রতি